হবিগঞ্জে কনসার্ট প*ণ্ড, আ*হত ২০
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৬ AM

হবিগঞ্জে কনসার্ট প*ণ্ড, আ*হত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০২:১২:২০ PM

হবিগঞ্জে কনসার্ট প*ণ্ড, আ*হত ২০


হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের কনসার্ট হট্টগোলের কারণে পণ্ড হয়ে গেছে। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে হট্টগোল শুরু হলেও পুরো অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় রাত সাড়ে ১০টার দিকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিনব্যাপী বৃন্দাবন সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে কলেজ ক্যাম্পাস মুখর ছিল। সারাদিন সুন্দরভাবে অনুষ্ঠান চললেও সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে শুরু হয় হট্টগোলের। এই অনুষ্ঠানটি ছিল সকলের জন্য উন্মুক্ত। সন্ধ্যা সাড়ে ৭টায় জালাল স্টেডিয়ামে স্থানীয় সংগীতশিল্পী বাধন মোদক মঞ্চে ওঠার পরই বাধে বিপত্তি। দর্শকরা মঞ্চের সামনের বাঁশ দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। মঞ্চ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও উচ্ছৃঙ্খল দর্শকরা কর্ণপাত করেননি। তারপর ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পী আশিক মঞ্চে উঠে দর্শকদের কাছে ক্ষমা চেয়েও উন্মত্ততা কমাতে পারেননি।

এরপর মঞ্চে উঠে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্যান্ড দল লালন। কিন্তু দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণে দুটো গান শেষেই নেমে যেতে হয় ব্যান্ড দলটিকে। এরপর উচ্ছৃঙ্খল আচরণ থামাতে স্বেচ্ছাসেবকরা দর্শকদের লাঠিপেটা করেন। এতে অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠে। একপর্যায়ে হাজার হাজার দর্শক দৌড়ে বের হওয়ার সময় পদদলিত হয়ে আহত হন অন্তত ২০ জন।

ভুক্তভোগী কয়েকজন নারী বলেন, পুনর্মিলনীতে গিয়ে ভুল করেছি। এমন অব্যবস্থাপনা হয়েছে যে নারীরা ছিল অনিরাপদ। একটি শিক্ষাঙ্গনের অনুষ্ঠানে যদি এমন অবস্থা সৃষ্টি হয়, তাহলে আস্থা রাখার আর জায়গা রইল না।

রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের এক আয়োজক জানান, হবিগঞ্জের এক স্থানীয় শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানটি উন্মুক্ত রাখার পরামর্শ দেন। অথচ অনুষ্ঠানটি শুধু ব্যবস্থাপনা বিভাগ ও বড়জোর কলেজ শিক্ষার্থীদের মধ্যে রাখা উচিত ছিল। অনুষ্ঠানটিকে রাজনীতিকরণের চেষ্টাও এই অবস্থার জন্য দায়ী।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, পরিবেশ শান্ত করতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। দৌড়াদৌড়ির সময় অনেকেই আহত হয়েছে। বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক