মাধবপুরে ৩০ কেজি গাঁ*জাসহ ৩ জন গ্রে*প্তার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ AM

মাধবপুরে ৩০ কেজি গাঁ*জাসহ ৩ জন গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০২:৩৪:৫৬ PM

মাধবপুরে ৩০ কেজি গাঁ*জাসহ ৩ জন গ্রে*প্তার


হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন মাধবপুর থানাধীন ২০নং চা-বাগান টি পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত ২০নং চা-বাগান সাকিনস্থ চুনারুঘাট থেকে মাধবপুর রোডস্থ পরিত্যক্ত যাত্রী ছাউনির সামনে কতিপয় ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পলায়নের চেষ্টাকালে ৩ জনকে আটক করা হয় এবং ১ জন কৌশলে পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাদের হেফাজতে থাকা বস্তার ভেতরে গাঁজা রয়েছে। পরবর্তীতে ওই বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেটের ভেতর ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- চুনারুঘাটের অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), সুকন তাতী (১৯) ও রুহিত রিকিয়াশন (১৮)।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ