মাধবপুরে মা দ ক বিরোধী অ ভি যা ন: ৩ জনকে জেল ও জরিমানা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ PM

মাধবপুরে মা দ ক বিরোধী অ ভি যা ন: ৩ জনকে জেল ও জরিমানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৫:২০:১৪ PM

মাধবপুরে মা দ ক বিরোধী অ ভি যা ন: ৩ জনকে জেল ও জরিমানা

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

দন্ডপ্রাপ্তরা হলেন বাকরনগর গ্রামের আজগর আলীর ছেলে টেনু মিয়া, বানিয়াচং কুতুবখানি গ্রামের আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন ও রাজাপুর গ্রামের বাবুল  ছেলে কামাল।তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০শ টাকা করে জরিমানা করা হয়।  

সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, “মাদক  যুবসমাজকে ধ্বংস করছে। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।”

জৈন্তাবার্তা / সুলতানা