হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত বিধু ভূষন রায়ের ছেলে।
শনিবার বিকেলে মাধবপুর থানার এসআই নাজমুল ইসলাম মাাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ-উল্যা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বেনু মাধব রায়। এ ছাড়া বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে সন্ত্রাসীদের সংগঠিত করার সঙ্গে জড়িত তিনি।
জৈন্তা বার্তা/আরআর




