মাধবপুরে অবৈ*ধ বালু উত্তোলন রো*ধে প্রশাসনের ক*ঠোর অভি*যান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২০ AM

জরিমানা ১৫ লাখ ৫০ হাজার টাকা, কারাদণ্ড ৯ জনের

মাধবপুরে অবৈ*ধ বালু উত্তোলন রো*ধে প্রশাসনের ক*ঠোর অভি*যান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৮:৩৪:২২ PM

মাধবপুরে অবৈ*ধ বালু উত্তোলন রো*ধে প্রশাসনের ক*ঠোর অভি*যান

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজিংয়ের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি থেকে চলতি নভেম্বর পর্যন্ত গত ১০ মাসে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একাধিক অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে নদী, খাল ও সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪৪টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ২৫টি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ, ৪টি ড্রেজার জব্দ, ১০ হাজার ফুট পাইপ অপসারণ, ২৩টি ট্রাক্টর ও ২টি এসকেভেটর আটক করা হয়। এছাড়া অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন,‘অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন,‘অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পরিবেশ সংরক্ষণ, নদী ভাঙন প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ