আজমিরীগঞ্জে সড়ক সংস্কা*রের অপেক্ষায় লক্ষাধিক মানুষ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৩ AM

আজমিরীগঞ্জে সড়ক সংস্কা*রের অপেক্ষায় লক্ষাধিক মানুষ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১১:৪৭:১৮ PM

আজমিরীগঞ্জে সড়ক সংস্কা*রের অপেক্ষায় লক্ষাধিক মানুষ

ছবি: জৈন্তা বার্তা


দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং শরিফ উদ্দিন সড়ক। সড়কটি বেহাল থাকায় স্থানীয় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তবে সম্প্রতি সড়কটি সংস্কারের জন্য সরকারি লোকজন এসে মাপজোখ কারায় স্থানীয়দের মনে আশা জেগেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সড়ক নিয়ে আশার আলো দেখছেন স্থানীয়রা। সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, এই সড়কের সংস্কারকাজের দায়িত্ব একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এবং কাজটি শিগগির শুরু হবে। 

সরেজমিনে গিয়ে দেখে ওন স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শরিফ উদ্দিন সড়ক তাদের কাছে একটি দীর্ঘশ্বাসের নাম। ২০১৭ সালে ১১৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ শেষ করে সওজ। এরপর সড়কটির কোনো সংস্কার না হওয়ায় এটি রূপ নিয়েছে দুর্ঘটনার উৎসে। একসময় এই সড়কটিই ছিল এলাকাবাসীর যোগাযোগের মূল মাধ্যম। অথচ আজ সেখানে শুধু খানাখন্দ আর বৃষ্টির জমে থাকা পানিতে সৃষ্ট জলাবদ্ধতা। সড়কের কোথাও উঠে গেছে পিচ, বেরিয়ে এসেছে নিচের মাটি। আবার কোথাও পানি ও কাদা মিশে একাকার ছোটখাটো পুকুর। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারও শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যানবাহনের চালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তবে বছরের পর বছর পার হয়ে গেলেও কোনো টেকসই সংস্কার বা নজরদারির উদ্যোগ ছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এখানে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে ছোট-বড় দুর্ঘটনা। কেউ হাত ভাঙছে, কেউ পা মচকাচ্ছে, কারো জীবন থেমে যাচ্ছে চিরতরে। 

সড়কটি বেহাল হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা। কলা, ডিম, মাছ, সবজি ও অন্যান্য কাঁচামাল পরিবহন ব্যাহত হওয়ায় একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদকরা, অন্যদিকে ভোক্তাদের গুণতে হচ্ছে পণ্যের অতিরিক্ত মূল্য। ফলে গোটা অঞ্চলের অর্থনীতি ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। 

সড়কটি সংস্কারের বিষয়ে হবিগঞ্জ সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান, এই সড়ক সংস্কারের মেগা প্রকল্পটির কাজ ঠিকাদার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই সড়কে লোকজন গেছে। কাজটি শিগগির শুরু হবে। 



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ