আজমিরীগঞ্জে ছাত্রীর শ্লীল*তাহা*নির অভি*যোগে শিক্ষক অব*রুদ্ধ, ৯ ঘণ্টা পর উ*দ্ধার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ AM

আজমিরীগঞ্জে ছাত্রীর শ্লীল*তাহা*নির অভি*যোগে শিক্ষক অব*রুদ্ধ, ৯ ঘণ্টা পর উ*দ্ধার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০১:৫৪:১৬ AM

আজমিরীগঞ্জে ছাত্রীর শ্লীল*তাহা*নির অভি*যোগে শিক্ষক অব*রুদ্ধ, ৯ ঘণ্টা পর উ*দ্ধার

ছবি:সংগৃহীত


আজমিরীগঞ্জের জলসুখায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্ভু দেবনাথের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে দীর্ঘ নয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক শম্ভু দেবনাথ দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষে পাঠদানের সময় বিভিন্ন অজুহাতে ছাত্রীদের শ্লীলতাহানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। বুধবার এক পর্যায়ে এক ছাত্রী তার অভিভাবকের কাছে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ওই অভিভাবক মেয়েকে নিয়ে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গেলে, তার স্ত্রী শিক্ষার্থী ও অভিভাবককে গালাগাল করে বের করে দেন।

পরে ছাত্রীটি স্কুলে এসে ঘটনাটি সহপাঠীদের জানায়। শ্রেণীকক্ষের আরও কয়েকজন ছাত্রীও তার অভিযোগের সত্যতা স্বীকার করে। মুহূর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী একত্রিত হয়ে শিক্ষক শম্ভু দেবনাথকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে এবং বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করে।

ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অভিভাবক মো. আনোয়ার হোসেন বলেন, “এই  মাস্টার দীর্ঘদিন ধরে এসব জঘন্য কাজ করে আসছিল। ভয়ে কেউ মুখ খুলত না। আজ এক ছাত্রী সাহস করে কথা বলায় সবাই মুখ খুলেছে। আমরা এর কঠোর বিচার চাই।’

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘অভিভাবক ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ