হবিগঞ্জ সদর হাসপাতাল নার্সকে মা*রধ*রের প্রতি*বাদে কর্মবি*রতি, মান*ববন্ধন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ PM

হবিগঞ্জ সদর হাসপাতাল নার্সকে মা*রধ*রের প্রতি*বাদে কর্মবি*রতি, মান*ববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১০:১৩:৫০ PM

হবিগঞ্জ সদর হাসপাতাল  নার্সকে মা*রধ*রের প্রতি*বাদে কর্মবি*রতি, মান*ববন্ধন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন নার্সরা। এ সময় জরুরি বিভাগ ছাড়া সকল ওয়ার্ডে নার্সরা সেবা বন্ধ করে দেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শাহ আলম (৩৫) নামে এক শ্বাসকষ্টের রোগীকে মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পর ওয়ার্ডে ওই রোগী মারা যান। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে দাবি করে ওয়ার্ডে কর্তব্যরত নার্স আত্মীন নাহারকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে সকালে নার্সরা কাজ বন্ধ রেখে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে দুপুর ১২টার দিকে মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন নার্সরা।

এ সময় বক্তব্য দেন অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, জরুরি বিভাগের ইনচার্জ ওয়াসিম মিয়া, সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ। নার্সদের দাবি, তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং দোষীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০