চা-বাগানের মানুষের সমর্থন পাচ্ছেন সৈয়দ মো. ফয়সল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ PM

চা-বাগানের মানুষের সমর্থন পাচ্ছেন সৈয়দ মো. ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০১:৫৫:৫২ PM

চা-বাগানের মানুষের সমর্থন পাচ্ছেন সৈয়দ মো. ফয়সল


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে নোয়াপাড়া চা-বাগান এলাকায় স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের নোয়াপাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় চা বাগানের অধিবাসী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও নারী সংগঠকরা একযোগে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

সভায় শুরু থেকেই চা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের আন্তরিকতা ও উচ্ছ্বাস প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল যেভাবে চা-বাগানের মানুষের পাশে থেকেছেন, তারই প্রতিফলন হিসেবে এই সমর্থন স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে।

নোয়াপাড়া চা-বাগানের ইউপি সদস্য বাবুল রেলি বলেন, ফয়সল ভাই শুধু নির্বাচনের সময় নন, সবসময়ই চা-বাগান এলাকার মানুষের সুখ–দুঃখে পাশে ছিলেন। আমরা তার কাজ দেখেছি, তার আন্তরিকতা দেখেছি। তাই এবার আমরা মন থেকে ধানের শীষকে সমর্থন করছি।

শ্রমিক কমিটির সভাপতি কমরেড নায়ক বলেন, চা শ্রমিকের জীবনমান উন্নয়নে এখনো অনেক কাজ বাকি। ফয়সল সাহেব বারবার আমাদের সমস্যার কথা শুনেছেন, সহযোগিতা করেছেন। তিনি এমপি হলে চা-বাগানগুলোতে শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে বলে আমরা বিশ্বাস করি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, নোয়াপাড়া চা-বাগানসহ জেলার প্রতিটি চা-বাগানের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক দীর্ঘদিনের। আপনাদের আনন্দ–দুঃখ, সমস্যা–সংকট সবকিছুই আমি কাছ থেকে দেখেছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে চা-বাগানের প্রতিটি পরিবার যেন মানবিক জীবনযাপন করতে পারে, সেজন্য আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শ্রমিক কল্যাণ তহবিল, আবাসন উন্নয়নসহ সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো।

তিনি আরও বলেন, চা শিল্প বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। অথচ এই শিল্পের মূল শ্রমিকরা ন্যায্য সুবিধা থেকে বহু বছর বঞ্চিত। আমরা এই বৈষম্য দূর করতে চাই। আপনাদের সন্তানেরা যেন ভালো স্কুলে পড়তে পারে, হাসপাতালে চিকিৎসা পায়, নিরাপদ আবাসন পায়—এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সভায় উপস্থিত চা-বাগানের নারী নেত্রীরা বলেন, চা-বাগানের নারীরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে পরিবারের অভাব–অনটন দূর করার চেষ্টা করেন। তাদের দাবি, ফয়সল নির্বাচিত হলে যেন নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন সেবা, কর্মসংস্থান প্রশিক্ষণ এবং ছেলেমেয়েদের বৃত্তির ব্যবস্থা করবেন।

মতবিনিময় সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মো. সাফকাত আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০