মাধবপুরে ৬০ কেজি গাঁ*জাসহ গ্রে*প্তার ১
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৬ PM

মাধবপুরে ৬০ কেজি গাঁ*জাসহ গ্রে*প্তার ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০২:০৩:১৭ PM

মাধবপুরে ৬০ কেজি গাঁ*জাসহ গ্রে*প্তার ১


হবিগঞ্জের মাধবপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব–৯) অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম মিয়া টিটু রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায়— রসুলপুর এলাকার একটি ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাবের দলটি ৪টা ৫০ মিনিটের দিকে সেখানে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ৭টি পাটের বস্তা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ইব্রাহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।

তিনি জানান, উদ্ধার হওয়া মাদক ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা শেষে শনিবার দুপুরে হবিগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত