রাস্তায় হিজাব পরিহিত নারীর ওপর হামলা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে

রাস্তায় হিজাব পরিহিত নারীর ওপর হামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন

রাস্তায় হিজাব পরিহিত নারীর ওপর হামলা

ছবি: সংগৃহীত


যুক্তরাজ্যে প্রকাশ্য দিবালোকে হিজাব পরিহিত এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেসবারির একটি রাস্তায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

ভিডিওতে দেখা গেছে, হুডিতে মাথাঢাকা এক ব্যক্তি দিনের আলোতে হিজাব পরিহিতা এক মুসলিম নারীকে আক্রমণ করছেন। হিজাব পরা ওই নারী যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেসবারির একটি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনি একজন হুডিধারী ব্যক্তি আচমকাই তার ওপরে চড়াও হয়। রীতিমতো কংক্রিট স্ল্যাব দিয়ে আঘাত করতে যায় তার মাথায়। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান ওই নারী।

একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেসবারিতে একজন শ্বেতাঙ্গ পুরুষ হিজাব-পরা এক মুসলিম নারীর মাথায় কংক্রিট স্ল্যাব দিয়ে আঘাত করতে যাচ্ছেন- এটি সত্যিই ভয়ংকর ঘটনা।

ওই নারীর স্বামী ঈদ করিমি দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, আমি খাবার আনতে ভিতরে গিয়েছিলাম এবং আমার স্ত্রী বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ দেখলাম চারপাশে লোকজন জড়ো হচ্ছেন। আর ওই সময় একজন দৌড়াচ্ছেন এবং তিনি চিৎকার করে বলতে থাকেন পুলিশকে ডাকবেন না, আমি আর করব না। পুলিশ আসার আগ পর্যন্ত আমরা তাকে আটকে রেখেছিলাম।

করিমি আরও জানান, আমার স্ত্রী মাথায় আঘাত না পেলেও ঘটনার রেশ থেকে এখনো বের হয়ে আসতে পারেননি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে হতবাক হয়েছেন।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেন, আমরা এই ভিডিওটি সম্পর্কে সচেতন। বাসিন্দাদের আশ্বস্ত করতে চাই, এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। অপরাধের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু