হবিগঞ্জে হাসপাতালে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত খাবার পরীক্ষা করাতে হয় বাইরে
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ PM

দুদকের অভি*যান

হবিগঞ্জে হাসপাতালে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত খাবার পরীক্ষা করাতে হয় বাইরে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ১২:০৮:৪০ AM

হবিগঞ্জে হাসপাতালে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত খাবার  পরীক্ষা করাতে হয় বাইরে

ছবি:সংগৃহীত


অপরিচ্ছন্ন পরিবেশ, হাসপাতাল থেকে নিয়মিত ওষুধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া এবং খাবার পরিবেশনে দুর্নীতির অভিযোগে ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে। 

অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ দুদকের উপ-পরিচালক এরশাদ আলী। তিনি জানান, অভিযানকালে খাবারে ব্যাপক অনিয়মের চিত্র মিলেছে। একজন রোগীকে যে পরিমাণ মাংস দেওয়ার কথা, দেওয়া হচ্ছে তার অর্ধেকেরও কম। নিয়ম অনুযায়ী একজন রোগীর দুইবেলা প্রাপ্য ১৭০ গ্রাম মুরগির মাংস। কিন্তু পরিমাপ করে দেখা যায়, রোগীদের দেওয়া হচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ গ্রাম। এখানে একজন রোগী থেকেই ১০০০ গ্রাম মাংসের কারসাজি করা হচ্ছে। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা। এ ছাড়াও হাসপাতালে ওয়ার্ড পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ব্যবহারের অনুপযোগী ও অপরিচ্ছন্নতার বিষয়টি ফুটে ওঠে। 

এরশাদ আলী বলেন, আমরা অনেক রোগীর সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এতে আমরা জানতে পারি, পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশই হাসপাতালের বাইরে, অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার থেকে করানো হয়। এখানে একটা চক্র কাজ করে। তারা রোগীদের বলে- হাসপাতালে এই পরীক্ষা হয় না, বাইরে থেকে করাতে হবে। এ ছাড়া ওষুধের স্টোর রুমেও অমরা অভিযান চালিয়েছি। সেখানে যাচাই করে আমরা ওষুধ প্রাপ্তি বা গ্রহণের রেজিস্ট্রার হালনাগাদ পাইনি। পুরো বিষয়টি তত্ত¡াবধায়ককে জানানো হয়েছে। আমরা পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০