মাধবপুরে সড়ক দু*র্ঘটনায় পথচারী নি*হত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ PM

মাধবপুরে সড়ক দু*র্ঘটনায় পথচারী নি*হত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০২:৫১:৩১ PM

মাধবপুরে সড়ক দু*র্ঘটনায় পথচারী নি*হত

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সমুজ আলী নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত সমুজ আলী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কালু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সমুজ আলীকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০