চুনারুঘাট- মাধবপুরকে সুখ, শান্তি ও উন্নয়নের অঞ্চলে রূপান্তর করাই আমার স্বপ্ন- সৈয়দ মোঃ ফয়সল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ PM

চুনারুঘাট- মাধবপুরকে সুখ, শান্তি ও উন্নয়নের অঞ্চলে রূপান্তর করাই আমার স্বপ্ন- সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৮:৪১:২৯ PM

চুনারুঘাট- মাধবপুরকে সুখ, শান্তি  ও উন্নয়নের অঞ্চলে রূপান্তর করাই  আমার স্বপ্ন- সৈয়দ মোঃ ফয়সল

ছবি:সংগৃহীত


 হবিগঞ্জ-৪  আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-‘চুনারুঘাট ও মাধবপুরকে সুখ, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অঞ্চল হিসেবে গড়ে তোলাই আমার জীবনের স্বপ্ন। কেউ কারো ভাগ্য নিয়ে খেলা করতে পারবে না, অন্যায়ের বিচার হবেই।’

চুনারুঘাটের মিরাশি ইউনিয়নে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসা ও জুলুম-নির্যাতনের মাধ্যমে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাস কখনও অন্যায়কে ছাড় দেয় না। ‘আজ বাংলার মাটিতে অন্যায়ের বিচার শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহার কেউ চিরদিন ধরে রাখতে পারে না’ যোগ করেন তিনি।

নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে ফয়সল বলেন, ৩৫ বছর আগে তিনি নিজেই চুনারুঘাট-মাধবপুরে বিএনপির বীজ বপন করেছিলেন। অসংখ্য নেতাকর্মীর ত্যাগ, সংগ্রাম এবং মানুষের ভালোবাসায় এখন এ এলাকায় বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তিনি জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁকে সবসময় মূল্যায়ন করেছেন, এবং এবারও স্থায়ী কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁকে ধানের শীষ প্রতীক দিয়ে জনগণের সামনে পাঠিয়েছেন।

পরিবারের ওপর রাজনৈতিক নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি হতাশা ও বেদনার কথা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর ভাই সাবেক কৃষিপ্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সারকে বছরের পর বছর কারাগারে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বক্তব্য দেওয়ার অপরাধে তাঁর আরেক ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানসহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা দেওয়া হয়েছিল।

আবেগপ্রবণ কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের  জানাজায় মানুষকে  থাকতে দেওয়া হয়নি। আমরা সেই বিচার আল্লাহর হাতে সোপর্দ করেছিলাম। আজ আল্লাহর আদালতে সেই জুলুমের বিচার হতে দেখছি।’

নিজের রাজনৈতিক বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর মধ্যে নেই লোভ, লালসা, প্রতিহিংসা বা বিদ্বেষ-আছে শুধু সততা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়নের অঙ্গীকার। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা দলমত নির্বিশেষে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। আমি আপনাদের একটি সুন্দর, শান্তিপূর্ণ, উন্নত চুনারুঘাট-মাধবপুর উপহার দেব।’

সভায় আরো  বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান

মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী ও সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু প্রমূখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০