বি এ ন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ PM

বি এ ন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০৬:২০:২৫ PM

বি এ ন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল

সংগৃহীত ছবি


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় নোয়াপাড়া সাহেব বাড়ি জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকার আলেম-ওলামা, মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলটি পরিচালনা করেন মসজিদের ইমাম ও স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘ জাতীয় নেতৃত্ব, দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিজস্ব এলাকাসহ সারা দেশের শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিদের ভিড়ে মসজিদ প্রাঙ্গণে এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ–৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। তিনি দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি দেশের মানুষের হৃদয়ের মানুষের। আজ তাঁর সুস্থতার জন্য যেভাবে সবাই দোয়া করছেন, এটি আমাদের রাজনৈতিক ও সামাজিক বন্ধনেরই প্রতিচ্ছবি।” তিনি আরও বলেন, “এলাকার জনগণের সুখ-দুঃখের সাথী হওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। দলমত নির্বিশেষে আপনাদের সহযোগিতা ও দোয়া পেলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।”

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাজাহান, যিনি তার বক্তব্যে বলেন, “বেগম জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অবিচল একজন নেত্রী। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আবারও আমরা তাঁর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটালাম।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০