মাধবপুরে প্রতি*পক্ষের হাম*লায় আহ*ত স্কুলছাত্রের মৃ*ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ PM

মাধবপুরে প্রতি*পক্ষের হাম*লায় আহ*ত স্কুলছাত্রের মৃ*ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১০:০৭:৩৩ PM

মাধবপুরে প্রতি*পক্ষের হাম*লায় আহ*ত স্কুলছাত্রের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে  প্রতিপক্ষের হামলায় আহত অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান।নিহত স্কুল ছাত্র আফরোজ মিয়া  ওই গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের  আদাঐর গ্রামে  দুপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হাতে  মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর  ছাত্র  আফরোজ মিয়া গুরুতর আহত হন । প্রথমে তাকে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকার প্রেরণ করেন। দুদিন ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তার মৃত্যু হয়।

ওই গ্রামের দুলাল মিয়া ও আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুকুর থেকে মাটি সরানোর ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে  দু পক্ষের মধ্যে সংঘর্ষণ ঘটনা ঘটে। এতে ৫ জন  আহত হয়।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ কবির  হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০