দেশনেত্রী গণতন্ত্রের জন্য আপো*ষহীন সংগ্রা*ম করেছেন: সৈয়দ মোঃ ফয়সল
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৪ PM

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভা

দেশনেত্রী গণতন্ত্রের জন্য আপো*ষহীন সংগ্রা*ম করেছেন: সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৭:৫৫:২২ PM

দেশনেত্রী গণতন্ত্রের জন্য আপো*ষহীন সংগ্রা*ম করেছেন: সৈয়দ মোঃ ফয়সল

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি শুধু বিএনপি নয়-এ দেশের সাধারণ মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভামঞ্চে বক্তব্য দিতে দাঁড়িয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কণ্ঠ ভারী হয়ে আসে স্মৃতিচারণ করতে গিয়ে।

তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় হাতে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। অসীম ধৈর্য, সাহস ও প্রজ্ঞা দিয়ে তিনি বিএনপিকে এশিয়ার অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’

ফয়সল আরও বলেন, ‘এরশাদবিরোধী গণআন্দোলনে দেশনেত্রী নির্ভীক নেতৃত্ব দিয়েছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি রাজপথে ছিলেন, জেল-জুলুম-নির্যাতন সয়ে নিয়েছেন। ১৯৯১ সালে ক্ষমতায় গিয়ে তিনি এই দেশে মেয়েদের বিনামূল্যে শিক্ষার পথ খুলে দিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন, যার সুফল আজও লাখো পরিবার ভোগ করছে।’

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশনেত্রীর ওপর যে নির্যাতন হয়েছে তা তিনি গভীর কষ্ট নিয়ে স্মরণ করেন। তিনি বলেন, ‘তার বাসা দখল করা হয়েছে, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, দীর্ঘদিন অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছে। কিন্তু তবুও তিনি কখনও জনগণের সঙ্গে বেঈমানি করেননি, কারও সঙ্গে আপোষ করেননি। তিনি ছিলেন-আর আছেন-গণতন্ত্রের দৃঢ়তম প্রতীক।’

ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘ম্যাডাম আমাকে অনেক বিশ্বাস করতেন, স্নেহ করতেন। ১৯৯১ সালে তিনি আমাকে মায়া করে বিএনপির মনোনয়ন দিয়েছিলেন। সিলেট যাওয়ার পথে তিনি অন্তত চারবার আমাদের বাড়িতে এসেছেন। সেই স্মৃতিগুলো আজ আমাকে আরও ব্যথিত করে। ম্যাডাম আজ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে। আমরা সবাই তাঁর রোগমুক্তির জন্য দু’হাত তুলে দোয়া করছি।’

তিনি আরও জানান, দেশনেত্রীর অনুমতিতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রথমবার ধর্মঘর ও মাধবপুরে এনে বড় সভা করেছিলেন তারা। ‘আজও ম্যাডাম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বিশ্বাস করে মনোনয়ন দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি-দলের মর্যাদা রক্ষার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য,’ বলেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্পপতি ও শিক্ষানুরাগী প্রকৌশলী সৈয়দ ঈশতিয়াক আহমেদ। তিনি বলেন, দেশনেত্রীর নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য। আজ তাঁর অসুস্থতা শুধু দলের নয়—দেশের মানুষের হৃদয়কে ব্যথিত করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ‘গণতন্ত্র ফিরে পেতে হলে বিএনপির বিজয় ছাড়া বিকল্প নেই। ফয়সল সাহেব মানবিক, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ-তাঁর বিজয় মানে মানুষের বিজয়।’

সভায় সভাপতিত্ব করেন ধর্মঘর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ভূইয়া, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবিদুর রহমান মাস্টার। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ স্থানীয় নেতাকর্মীরা।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা