মাধবপুরে আফরোজ হ*ত্যা কারীদের গ্রে ফ তা র ও ফাঁ সী র দাবিতে সহপাঠীদের মা নব ব ন্ধ ন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ PM

মাধবপুরে আফরোজ হ*ত্যা কারীদের গ্রে ফ তা র ও ফাঁ সী র দাবিতে সহপাঠীদের মা নব ব ন্ধ ন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৪:৩১:৪৪ PM

মাধবপুরে আফরোজ হ*ত্যা কারীদের গ্রে ফ তা র ও ফাঁ সী র দাবিতে সহপাঠীদের মা নব ব ন্ধ ন

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো: আফরোজ হোসাইন(১৪) এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক।  বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম , শিক্ষক  জুনাইদ আহমেদ লস্কর, শাহানা আক্তার,আবদুল কুদ্দুস প্রমূখ।

বক্তারা আফরোজ হোসাইন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে স্কুলের পরিক্ষা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের হাতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন গুরুতর আহত হন । প্রথমে তাকে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় প্রেরণ করেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকেল তার মৃত্যু হয়। নিহত আফরোজ মিয়া আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০