সব সংস্কার শেষ করা সম্ভব নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়ব: তৌহিদ হোসেন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ AM

সব সংস্কার শেষ করা সম্ভব নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়ব: তৌহিদ হোসেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০৬:১৯:৫৮ PM

সব সংস্কার শেষ করা সম্ভব নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়ব: তৌহিদ হোসেন

সংগৃহীত ছবি


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা তাকে চেয়েছি যেহেতু তিনি কনভিক্টেড, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে এখনও তেমন কোনো সাড়া পাইনি। আমরা অপেক্ষা করব দেখি ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া পাওয়া যায়। একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি সেটার বিশ্লেষণ করা হচ্ছে।’শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে গিয়ে সার্কিট হাউসে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।তারেক রহমানের দেশে আসার বিষয়ে তিনি বলেন, ‘তারেক সাহেব কখন আসবেন সে সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। উনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না। এয়ারক্রাফ্ট নিয়ে একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।’

তিনি বলেন, ‘আমার আসার উদ্দেশ্যের সঙ্গে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। আমরা চেষ্টা করেছি বিশেষ করে উত্তরবঙ্গকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। চাইনিজ সহায়তায় ১ হাজার বেডের হসপিটাল হবে নীলফামারী জেলায়। এমনভাবে প্লান করা হয়েছে যে শুধু নীলফামারী না-এমনও চিন্তা করা হচ্ছে যে ক্ষেত্রবিশেষে আশপাশের দেশগুলোও বিশেষ করে ভারত ভুটান থেকেও যেন মানুষ চিকিৎসা নিতে আসতে পারে।’পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আর একটা জিনিস চেষ্টা করা হচ্ছে বিশেষ করে ব্যাবসা-বাণিজ্য বাড়ানো বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যদি কিছু করা যায়। বিপুলসংখ্যক যুবক মানুষ যাদের কোনো চাকরি বাকরি নেই। এটা নিয়ে সবচেয়ে বেশি চেষ্টা চলছে। আমাদের সময় বেশি নেই। আমরা চেষ্টা করছি খুব সঠিকভাবে নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে দেশের ভার দিয়ে দায়িত্ব থেকে অবসর নিতে।’

তিনি বলেন, ‘অনেকে আশা করছিলেন যে আমরা সব রিফর্ম করে দিয়ে যাব, সেটা আসলে সম্ভব নয়। আমরা শুরু করে দিয়ে যাব বাকিটা নির্বাচিতরা জনগণের কাছে আসবে, ইচ্ছার প্রতিফলন ঘটাবে। যারা ক্ষমতায় আসবেন আশা করি তারা সরে যাবেন না, এটাই আমাদের প্রত্যাশা।’আরাকান আর্মি বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয় কারণ তারা নন স্টেট। মায়ানমারের সঙ্গে যেমন আলোচনা করতে পারি তাদের সঙ্গে তেমন করতে পারি না। যেহেতু আমাদের স্বার্থ আছে সেহেতু আমাদেরকে বিষয়টি দেখতে হবে। এই ঘটনা যাতে কমে বা না ঘটে-এর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এরপর উপদেষ্টা স্বপরিবারে রংপুর জমিদারবাড়ি তাজহাটে পরিদর্শনে যান। এছাড়াও বিকেলে রংপুর সার্কিট হাউসে চা-পানের কথা রয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেনের। আগামীকাল রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিলা স্কুল পরিদর্শন করার কথাও রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ