দুর্গাপূজায় ৯ দিনের ছুটি, স্কুল খুলবে ২৫ অক্টোবর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ PM

দুর্গাপূজায় ৯ দিনের ছুটি, স্কুল খুলবে ২৫ অক্টোবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ১০:০১:১১ PM

দুর্গাপূজায় ৯ দিনের ছুটি, স্কুল খুলবে ২৫ অক্টোবর

সংগৃহীত


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছে। সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এই সময়ে দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে।এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবরও (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে। সব মিলিয়ে ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকলেও পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিদ্যালয়গুলো খুলবে ২৫ অক্টোবর (রোববার)। সেদিন থেকেই নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার