মাধবপুরে সড়ক দু*র্ঘটনায় যুবক নি*হত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ PM

মাধবপুরে সড়ক দু*র্ঘটনায় যুবক নি*হত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১২:৪৪:২৬ PM

মাধবপুরে সড়ক দু*র্ঘটনায় যুবক নি*হত

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল হক (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, আশরাফুল মাধবপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রতনপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০