চা বাগান জনগোষ্ঠীর সমর্থন: ধানের শীষে ফয়সলকে বিজয়ী করার অঙ্গীকার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ AM

চা বাগান জনগোষ্ঠীর সমর্থন: ধানের শীষে ফয়সলকে বিজয়ী করার অঙ্গীকার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ১০:০১:১৭ PM

চা বাগান জনগোষ্ঠীর সমর্থন: ধানের শীষে ফয়সলকে বিজয়ী করার অঙ্গীকার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মঙ্গলবার বিকেলে তেলিয়াপাড়ায় চা বাগানের জনগোষ্ঠীকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগান এলাকার নারী নেত্রী, দিদি ও মা-সমাজসহ চা জনগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন। নির্বাচন ঘনিয়ে আসায় তৃণমূলের মতামত জানানো, উন্নয়ন চাহিদা তুলে ধরা এবং প্রার্থী সম্পর্কে প্রত্যাশা প্রকাশের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যুবসমাজের কাছে পরিচিত মুখ, কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নচিন্তায় সক্রিয় ভূমিকা রাখা ব্যক্তিত্ব আলহাজ্ব সৈয়দ সাফকাত আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে চা বাগানসহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন। সভায় উপস্থিত নেত্রীবৃন্দ তাঁকে বাগান এলাকার উন্নয়ন ও সামাজিক অগ্রগতির অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করেন।

সভায় চা বাগানের জনগোষ্ঠী সর্বসম্মতভাবে তাদের রাজনৈতিক প্রত্যাশা ব্যক্ত করেন। তারা জানান, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে চান। তারা বলেন, ‘এবার আমরা আমাদের পছন্দের প্রার্থীকে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করে সিলেট বিভাগে নতুন দৃষ্টান্ত গড়তে চাই।’

‘বক্তারা চা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা, জীবনমান উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবা বৃদ্ধি, নিরাপদ বসতি, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে অবহেলা দেখা গেছে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে এসব সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

আলহাজ্ব সৈয়দ সাফকাত আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি চা বাগানের মানুষকে স্বয়ংসম্পূর্ণ করতে। যাদের হাতে কাজ ছিল না, আমরা বহু বাগানবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।”’তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধিকেই গুরুত্ব দিই। তবে বড় পরিসরে কাজ করতে সরকারি সহযোগিতা প্রয়োজন।’

তিনি জানান, এবারের নির্বাচনে বিএনপি হবিগঞ্জ-৪ আসনে জননেতা আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ যদি তাকে নির্বাচিত করে এবং বিএনপি সরকার গঠন করতে পারে, তবে চা শ্রমিকসহ অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন আসবে। জীবনমান, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত নেত্রীবৃন্দ ও স্থানীয়রা শান্তিপূর্ণ নির্বাচন, উন্নয়নমুখী কার্যক্রম জোরদার করা এবং চা বাগানের মানুষের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ