মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯ PM

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০২:০৬:০৭ PM

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল


আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কমিশনার আবু লায়েস দুলালের কাছ থেকে মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনায় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জননেতা সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন দলীয় নেতৃত্বের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্বাচন। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ মো. ফয়সলকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। 

সৈয়দ মো. শাহজাহান আরও বলেন, সৈয়দ মো. ফয়সল একজন পরিচ্ছন্ন রাজনীতিক এবং জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে একটি সমৃদ্ধ, উন্নত ও আধুনিক জনপদে রূপান্তরের জন্য কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান খাতে দৃশ্যমান উন্নয়ন সাধনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

এ সময় পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, বিএনপি নেতা ফারুক রানা, কবির খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচার-প্রচারণার কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে