হবিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো - শেখ সুজাত মিয়া
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ PM

নবীগঞ্জের বাজকাশারা হাজী বাড়িতে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো - শেখ সুজাত মিয়া

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৮:০৯:৩৬ PM

হবিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো - শেখ সুজাত মিয়া

ছবি:সংগৃহীত


শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে। সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক আব্দুল মতিন এবং তাঁর পরিবারের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের হাজী বাড়ির পক্ষ থেকে প্রায় দুই শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কমিটির সদস্য সোহেল আহমদের সঞ্চালনায় এবং হাজী আব্দুল হাছিবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমান, হাজী আলা উদ্দিন, সাংবাদিক মুজিবুর রহমান ভূইয়া, কাজী মাহবুব আহমেদ, সাংবাদিক অঞ্জন রায়, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুস শহীদ, মমিন মিয়া, মৌলদ মিয়া, সৈয়দ তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান ও আউয়াল মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের পরিচালক মোহাম্মদ বুলবুল আহমদ, আশিদুল ইসলাম চৌধুরী, লোকমান হোসেন লক্কু ও মো. নয়ন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী জননেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়া ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের এই মহতী ও মানবিক উদ্যোগের জন্য সংগঠনটির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি দল তাকে মনোনয়ন না দেয়, তবে হবিগঞ্জ-১ আসন থেকে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জনতার মার্কা’ নিয়ে নির্বাচন করবেন। এ সময় তিনি সবার কাছে ভোট, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ