৪ ছেলে ৮ মেয়ের মা হবেন, চমকে গেলেন শুভশ্রী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ AM

৪ ছেলে ৮ মেয়ের মা হবেন, চমকে গেলেন শুভশ্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০১:০৪:৫৩ AM

৪ ছেলে ৮ মেয়ের মা হবেন, চমকে গেলেন শুভশ্রী

ছবি: সংগৃহীত


আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শীঘ্রই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও বিরতি নেননি শুভশ্রী। কাজ করে যাচ্ছেন সমানতালে। সর্বশেষ ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত রোববার ছিল এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। যেখানে তাকে নিয়ে ভবিষ্যতবাণী করেন কেকে আর সাকী। সেই ভবিষ্যতবাণী শুনে রীতিমতো চমকে ওঠেছেন অভিনেত্রী।

‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর সেটে শুভশ্রীকে উদ্দেশ্য করে সাকী বলেন, ‘আজ থেকে ১৫ বছর পর অভিনেত্রীর সুন্দর একটা বাড়ি হবে। যাতে রাজ-শুভশ্রীর সঙ্গে থাকবে তাদের দুষ্টু-মিষ্টি ৪ ছেলে আর গোলুমোলু ৮ মেয়ে।’ এমন কথা শুনে চোখ ছানাবড়া হয়ে যায় শুভশ্রীর। পাশ থেকে মিঠুন চক্রবর্তী বলেন, ‘ওটা তো আর বাড়ি থাকবে না।’ এ কথা শুনে হাসতে থাকেন শুভশ্রী।

পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে। যেটা বেশ উপভোগ করেছেন শুভশ্রী ভক্তরা। অনেকেই মজা করে বলেছেন, এতগুলো সন্তানের মা হলে মন্দ হবে না!

প্রসঙ্গত, টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন