৩২০ ইসরাইলি সৈন্য নিহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

৩২০ ইসরাইলি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০২:২০:৪৯ পূর্বাহ্ন

৩২০ ইসরাইলি সৈন্য নিহত

ফাইল ছবি


ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে মঙ্গলবার রাতে গাজায় অভিযানকালে তাদের ৯ সৈন্য নিহত হয়েছে।গাজা উপত্যকায় স্থল হামলা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী সবচেয়ে বেশি সৈন্য হারানোর ঘটনা এটিই। এর ফলে ৭ অক্টোবর থেকে ইসরাইলি সৈন্য নিহত হলো অন্তত ৩২০ জন।
গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাবাহিনী হামাসের সশস্ত্র গ্রুপ কাসসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখে পড়ছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা এ ধরনের ক্ষতির আশঙ্কা করেছিলেন এবং এটি যুদ্ধ হওয়ায় তাদেরকে মূল্য দিতেই হবে। গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার নিন্দা সৌদি আরবের সৌদি আরব বুধবার গাজার বৃহত্তম শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলার নিন্দা জানিয়েছে। এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। ইসরাইল জানিয়েছে, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাসের এক কমান্ডার এই হামলায় নিহত হয়েছে। এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সৌদি আরব অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি দখলদার বাহিনীর অমানবিক হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানায়। যার ফলে বিপুল সংখ্যক নিরীহ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা ও এএফপি

JA



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু