বাংলাদেশের নির্বাচন ঘিরে সী মা ন্তে নিরাপত্তা বাড়াল ভা র ত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪১ AM

বাংলাদেশের নির্বাচন ঘিরে সী মা ন্তে নিরাপত্তা বাড়াল ভা র ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৩:৪৪:১৬ PM

বাংলাদেশের নির্বাচন ঘিরে সী মা ন্তে  নিরাপত্তা বাড়াল ভা র ত

সংগৃহীত


বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে ভারত।সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। সীমান্তমুখী সড়কগুলোতে প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের কাগজপত্র যাচাই করা হচ্ছে।

এদিকে ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার পথে লবঙ্গ মোড়ে জোরদার করা হয়েছে নজরদারি। সেখানে সন্দেহভাজন যানবাহনগুলোতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত-সংলগ্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে টহল।এছাড়া সীমান্তবর্তী এলাকার আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ।

এদিকে ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার পথে লবঙ্গ মোড়ে জোরদার করা হয়েছে নজরদারি। সেখানে সন্দেহভাজন যানবাহনগুলোতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত-সংলগ্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে টহল।

এছাড়া সীমান্তবর্তী এলাকার আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী