শিকার বন্ধ থাকায় হাকালুকি হাওরে জলচর পাখির সংখ্যা বেড়েছে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ AM

শিকার বন্ধ থাকায় হাকালুকি হাওরে জলচর পাখির সংখ্যা বেড়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৩:৪৫:২৮ PM

শিকার বন্ধ থাকায় হাকালুকি হাওরে জলচর পাখির সংখ্যা বেড়েছে

সংগৃহিত


মৌলভীবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হাকালুকি হাওর-এ চলতি মৌসুমে জলচর পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে আগের বছরের মতো বিষটোপ ও নিষিদ্ধ জালে আটকে পাখি মারা যাওয়ার ঘটনাও এবার তেমন দেখা যায়নি।

বাংলাদেশ বার্ড ক্লাব-এর সাধারণ সম্পাদক ও বন্য প্রাণী গবেষক সীমান্ত দীপু জানান, বার্ড ক্লাবের ১২ সদস্যের একটি দল গত ৪ ও ৫ ফেব্রুয়ারি হাকালুকি হাওরের ৪৩টি বিলে পাখিশুমারি চালায়। এ কাজে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিএনআরএস-নবপল্লব।

শুমারিতে ৫৩ প্রজাতির মোট ৫৪ হাজার ৪৮৬টি জলচর পাখির উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৮টি স্থানীয় ও ৩৫টি পরিযায়ী প্রজাতি। গত বছর ৬০ প্রজাতির ৩৫ হাজার ২৬৮টি পাখি পাওয়া গিয়েছিল-সে তুলনায় এবার পাখির সংখ্যা বেড়েছে।

সীমান্ত দীপু বলেন, চিনাউরা ও হাওরখালসহ কয়েকটি বিলে পরিবেশ তুলনামূলক ভালো ছিল এবং পানি থাকায় সেখানে পাখির সমাগম বেশি হয়েছে। অন্যদিকে, শিকার কার্যক্রম বন্ধ থাকায় পাখির নিরাপদ আবাস নিশ্চিত হয়েছে।

গত বছর শুমারির সময় নাগুয়া-লরিবাই বিলে নিষিদ্ধ কারেন্ট জাল এবং পিংলা বিলের পাশে বিষাক্ত কীটনাশক ব্যবহারের প্রমাণ মিললেও এবার এমন কোনো চিত্র দেখা যায়নি। আগে প্রতিবছর ৪০-৫০টি মৃত পাখি মিললেও চলতি মৌসুমে তা পাওয়া যায়নি। গবেষকদের মতে, জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ের নজরদারির কারণেই শিকারিদের অপতৎপরতা কমেছে।

উল্লেখ্য, সরকার ১৯৯৯ সালে হাকালুকি হাওরকে ইসিএ ঘোষণা করে। প্রায় ২৮ হাজার হেক্টর আয়তনের এই হাওর দেশের বৃহত্তম হাওর এবং এটি মৌলভীবাজার ও সিলেট জেলার একাধিক উপজেলাজুড়ে বিস্তৃত।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ