সিলেট বিভাগে ব*জ্র ও শিলাবৃষ্টির আভাস
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM

সিলেট বিভাগে ব*জ্র ও শিলাবৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০১:৩৩:০১ PM

সিলেট বিভাগে ব*জ্র ও শিলাবৃষ্টির আভাস

ফাইল ছবি


সিলেটসহ দেশের সাত বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি। 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ‍পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে— এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ময়মনসিংহ নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জের নিকলিতে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কী চান সিলেটবাসী
আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক