জৈন্তাপুরে বিপুল পরিমাণ মা*দক জ*ব্দ, আ*টক ১
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ মা*দক জ*ব্দ, আ*টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০১:৪৩:৪১ PM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ মা*দক জ*ব্দ, আ*টক ১


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈন্তাপুর সদরের পশ্চিম গৌরীশংকর এলাকা থেকে শাকিল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর (তালা ফ্যাক্টরি) এলাকার আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে জৈন্তাপুরের আসামপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করছেন।

এ সময় তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ হাজার ৮০০ টাকা।

শাকিল এলাকায় চিন্হিত একজন ইয়াবা কারবারি বলে জানায় পুলিশ। এর আগে একাধিকবার তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন।

একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে আলুবাগান (দাউদাটিলা) এলাকায় একটি পরিত্যক্ত ক্রাশার মিলে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিত্য নম (৩৪) নামের এক ব্যক্তি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া দুটি ব্যাগ তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার মধ্যে ১১ বোতল রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি এবং ১২ বোতল এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি ছিল। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

এছাড়া রাত ১০টা ৩৫ মিনিটে বাংলা বাজার কেন্দ্রী নতুন ব্রিজ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তায় তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক (সিরাপ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এসব ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক শাকিলকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কী চান সিলেটবাসী
আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক