গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM

গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০৬:৫৫:২৩ PM

গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হতদরিদ্র সুবিদাবঞ্চিত ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে বস্ত্র উপহার প্রদান করা হয়েছে।শনিবার ১৮ এপ্রিল বিকেলে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি নজরুল ইসলাম বদরুল, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল খালিক ও ফ্রান্স-বিএনপি নেতা সেলিম আহমদের সম্মিলিত অর্থায়নে বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ে এই বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, 

যুবদল নেতা নাজিম উদ্দিন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই মানবিক উদ্যোগ সহায়তামূলক কার্যক্রম অসহায় মানুষগুলোকে কিছুটা হলেও স্বস্তি দিবে বলেন নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কী চান সিলেটবাসী
আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক