বিয়ানীবাজারে করতি খালে সেতু নির্মাণে উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM

৫৫ বছরের অপেক্ষার অবসান

বিয়ানীবাজারে করতি খালে সেতু নির্মাণে উদ্যোগ এমপি এমরান চৌধুরীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০৮:৫০:২৪ PM

বিয়ানীবাজারে করতি খালে সেতু নির্মাণে উদ্যোগ এমপি এমরান চৌধুরীর

ছবি:সংগৃহীত


দীর্ঘ ৫৫ বছরের প্রতীক্ষার পর সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের করতি খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ওই এলাকার অন্তত ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা দেখা দিয়েছে।

স্বাধীনতার পর থেকেই করতি খালের ওপর একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বছরের পর বছর ধরে সেই দাবি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ ছিল। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ছিল তাদের একমাত্র ভরসা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। আলীনগর ইউনিয়নের পাতন ও ফুলমলিক গ্রামের মধ্যবর্তী স্থানে এই সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি ফুলমলিক, ঘাগওয়া, গোবিন্দশ্রী, দেউলগ্রাম, পাতন, চন্দ্রগ্রাম, কটলিপাড়া ও আঙ্গুরাসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল স্বাভাবিক হবে।

এলাকাবাসী জানান, বর্তমানে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হয়ে স্কুল-কলেজ ও কর্মস্থলে যেতে হয়। করতি খালের দুই পাশে ছয়টি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কোনো মৃত্যুর ঘটনায় লাশ আনা-নেওয়াও হয়ে পড়ে কঠিন।

সেতু নির্মাণ উদ্যোগ নেওয়ায় এমপি এমরান আহমদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মুজিবুর রহমান, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এম সাব উদ্দিন, ড. জুনায়েদ আজম চৌধুরী, এনাম উদ্দিন, রফিক উদ্দীন, সরফ উদ্দীন, ডা. নাদিয়া সুলতানা, ইউপি সদস্য শামিম আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আশরাফুল হক।

এর আগে, গোলাপগঞ্জের কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘সিলেট বিভাগে শিশুদের মধ্যে থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব’ বিষয়ক গবেষণা কার্যক্রম ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে এবং স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কী চান সিলেটবাসী
আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক