আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে সংঘ*র্ষে ১ জন নি*হত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ PM

আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে সংঘ*র্ষে ১ জন নি*হত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১০:১০:০৯ PM

আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে সংঘ*র্ষে ১ জন নি*হত

সংগৃহিত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে দুই পরিবারের বাকবিতণ্ডা থেকে সৃষ্ট সংঘর্ষে মানউল্লা মিয়া নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১০ই মে রোজ  রবিবার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানউল্লা মিয়া একই গ্রামের মৃত ভুইয়া মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানউল্লা মিয়ার ভাই আনতু মিয়ার কাছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের টাকা পাওনা ছিল। রবিবার সকালে এ নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালিগালাজ করেন।

দুপুরে হাওর থেকে ফিরে বিষয়টি জানতে পারেন মানউল্লা মিয়া। তিনি জাহেদা বেগম ও তার সন্তানদের কাছে গালিগালাজের কারণ জিজ্ঞেস করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষে মানউল্লা মিয়া গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিবপাশ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল মামুন ঘঠণার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান