এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মহিলাদলের কর্মসূচী
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ PM

এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মহিলাদলের কর্মসূচী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১০:৩২:৪৮ PM

এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মহিলাদলের কর্মসূচী

সংগৃহিত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল-কে সরকারের সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে মাধবপুরে কর্মসূচি পালন করেছেন স্থানীয় মহিলাদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে উপজেলার তেলিয়াপাড়া  অনুষ্ঠিত  এ কর্মসূচীতে বক্তারা বলেন, সৈয়দ মোহাম্মদ ফয়সল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং সততা ও জনসেবার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের অন্যতম সর্বোচ্চ ভোটে নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তাঁর জনপ্রিয়তা আরও সুদৃঢ় হয়েছে বলে দাবি করেন তারা।

মহিলাদল নেত্রী ও সাবেক শিক্ষিকা রেজিয়া সুলতানা তরফদার বলেন, “সৈয়দ মোহাম্মদ ফয়সল সবসময় মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন ও মানবিক নেতা। এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে। তাই তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে হবিগঞ্জ জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

সাবেক কাউন্সিলর ইশরাত জাহান ডলি বলেন, “চুনারুঘাট ও মাধবপুর উপজেলার মানুষের প্রত্যাশা, মন্ত্রিসভায় স্থান পেলে ফয়সল সাহেব সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সফল শিল্প উদ্যোক্তাও। তাঁর উদ্যোগে এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।”

নারী নেত্রী  আকলিমা আক্তার বলেন, “এমপি ফয়সল  সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। এলাকার উন্নয়নে তাঁর আন্তরিকতা ও কর্মতৎপরতা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চায় মাধবপুর-চুনারুঘাটের মানুষ।”

মানববন্ধনে স্থানীয় নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে সৈয়দ মোহাম্মদ ফয়সল-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান