ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ, খোয়াই নদীতে অবমুক্ত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ PM

ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ, খোয়াই নদীতে অবমুক্ত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ০৭:২৩:৪৪ PM

ভারতীয়  গলদা চিংড়ির রেনু পোনা জব্দ, খোয়াই নদীতে অবমুক্ত

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ গলদা চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর সংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয় ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল। সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি হাইস মাইক্রোবাস ও একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ককসিটের কার্টনের মধ্যে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করা হয়।

জব্দের সময় এসব রেনু পোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। পরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জব্দকৃত রেনু পোনা খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।  চোরাইপথে ভারত থেকে এসব রেনু পোনা বাংলাদেশে আনা হয়েছিল।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান