আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নবীগঞ্জে পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের উদ্বোধন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ PM

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নবীগঞ্জে পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৯:০১:৫৭ PM

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নবীগঞ্জে পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের উদ্বোধন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নবীগঞ্জে পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের উদ্বোধন


আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নে “পানিউম্দা ইউনিয়ন পশুর হাট” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বুড়ি নাও গ্রামের মাঠে উৎসবমুখর পরিবেশে হাটটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পশুর হাট পরিচালনা কমিটির সদস্য অনু আহমেদ ও শাহ জাহেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাটের উদ্বোধন করেন পানিউম্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিউম্দা ইউনিয়ন পশুর হাট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মোমিন জিহাদী।

উদ্বোধনী অনুষ্ঠানে হাটে আগত প্রথম ১১ জন ক্রেতা ও ১১ জন বিক্রেতাসহ অর্ধশতাধিক ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশেষ উপহার বিতরণ করা হয়।

পশুর হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, প্রাথমিকভাবে অস্থায়ীভাবে হাটটির কার্যক্রম শুরু হলেও স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে ভবিষ্যতে এটিকে স্থায়ী পশুর হাটে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

অনুষ্ঠান শেষে হাটে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হয়। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা 

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’