ইসরাইলের বিরুদ্ধে সফলতা পেল হামাস
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টা ৬টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস

ইসরাইলের বিরুদ্ধে সফলতা পেল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৬:০৭:৪৭ পূর্বাহ্ন

ইসরাইলের বিরুদ্ধে সফলতা পেল হামাস

ইসরাইলের বিরুদ্ধে বড় সফলতা পেল হামাস - ছবি : সংগৃহীত


ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধে এবার বড় ধরনের সফলতা পেয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তারা গত ২৪ ঘণ্টা ছয়টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। একইসাথে হত্যা করেছে বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য।

রোববার (৫ নভেম্বর) হামাসের আল-কাসসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা আরো জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আল-কাসসাম ব্রিগেড সদস্যরা রোববার সকাল থেকেই ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে হামলা শুরু করে। এ সময় তারা নিজেদের তৈরি ইয়াসিন ১০৫ দিয়েই ইসরাইলি বাহিনীর মোকাবেলা করে। পরে তারা গাজা শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরাইলি ট্যাঙ্ক, তাল আল-হাওয়াতে (গাজা শহরের দক্ষিণে) দু’টি ট্যাঙ্ক এবং বাইত আল-হানুনে (উত্তর গাজা উপত্যকায়) তিনটি ট্যাঙ্কসহ মোট ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করে।

এ সময় তারা বেশ কয়েকজন সৈন্যকেও হত্যা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

শনিবার (৪ নভেম্বর) আল-কাসসাম ব্রিগেডের এক মুখপাত্র রেকর্ডেড বক্তৃতায় বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন গত ৪৮ ঘণ্টায় ২৪টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে।

অন্যদিকে, স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের ৩০ সেনা নিহত হওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র : আনাদুলো এজেন্সি

JA



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু