প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৫:৩১:২৫ PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

সংগৃহিত


ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিবেশী দেশটি। এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভারত বৃহত্তর গণতান্ত্রিক দেশ। আলোচনার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা করছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফোনালাপ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে কোনো তথ্য আসলে সরকার অবশ্যই বিষয়টির তদন্ত করবে।

মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে বলেও জানান শামা ওবায়েদ ইসলাম। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক