গাজায় এক বা দুইদিনের যুদ্ধবিরতি হতে পারে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২১ PM

গাজায় এক বা দুইদিনের যুদ্ধবিরতি হতে পারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১২:২৫:৫২ PM

গাজায় এক বা দুইদিনের যুদ্ধবিরতি হতে পারে

ছবি: সংগৃহীত


নিজেদের হাতে আটক জিম্মিদের মধ্য থেকে ১০ থেকে ১৫ জনকে মুক্তি দিতে পারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এই ১০-১৫ জনকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় এক অথবা দুই দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইসরায়েল। বুধবার (৮ নভেম্বর) কাতারের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নাম গোপন রাখার শর্তে সূত্রটি বলেছে, ’১০ থেকে ১৫ জিম্মিকে ছাড়িয়ে নিতে কাতারের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আলোচনা চলছে। তাদের মুক্তি দেওয়ার বদলে দুই বা এক দিনের যুদ্ধবিরতি হতে পারে।’

গত ৭ অক্টোবর বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ১ হাজার ৪০০ ইসরায়েলিকে হত্যা করা ছাড়াও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এরমধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনকে মুক্তি দিয়েছে তারা।

হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর গাজায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেসামরিক মানুষ এত বেশি হতাহতের শিকার হওয়ায় গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে আরব দেশগুলো। তবে ইসরায়েল শর্ত দিয়েছে, যতক্ষণ পর্যন্ত হামাস সব জিম্মিকে ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না।

ধারণা করা হচ্ছে, সে অবস্থান থেকে কিছুটা সরে এসে স্বল্পকালীন যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইহুদিবাদী ইসরায়েল। আরব দেশগুলো যুদ্ধবিরতি চাইলেও যুক্তরাষ্ট্র সরাসরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গাজায় যুদ্ধবিরতি হলে হামাস আবার সংঘটিত হবে এবং ইসরায়েলের ওপর হামলা চালাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী