১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ AM

খাদ্যবান্ধব কর্ম

১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৪:২১:১৩ PM

১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

সংগৃহিত


দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারদর স্থিতিশীল রাখতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে চাল বিক্রি শুরু করেছে সরকার। এর মাধ্যমে দেশের ৫৫ লাখ কার্ডধারী পরিবার নির্ধারিত ছয় মাস প্রতি কেজি মাত্র ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
আজ সোমবার (০৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় একযোগে এ কর্মসূচি চালু হয়েছে। মূলত কর্মাভাবকালীন সময়ে প্রান্তিক পরিবারগুলোকে সহায়তা দিতে বছরের দুটি মেয়াদে-আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল-মোট ছয় মাস এই চাল বিতরণ করা হবে।
দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিহীনতা দূর করা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির মান বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। সে লক্ষ্যে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগী পরিবারের মাঝে পুষ্টিসমৃদ্ধ চাল (ফোর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। অন্যদিকে বাকি ২৪৭টি উপজেলার ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগী পাচ্ছেন সাধারণ চাল।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্য রাখতে সারাদেশে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রমও সমানতালে চলছে। দেশের ১ হাজার ১০৮টি কেন্দ্র ও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।
বর্তমানে দেশে সরকারি খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। সরকারি হিসাব অনুযায়ী, গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধানের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন (ধানকে চালে রূপান্তর করে হিসাবভুক্ত)।
বর্তমানে সরকারি পর্যায়ে ধান-চাল সংগ্রহ কার্যক্রমও জোরদার রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বলয় জোরদার করার পাশাপাশি সার্বিক খাদ্য নিরাপত্তা ও জনকল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ
গোয়াইনঘাটে জমি চাষাবাদে বাধা, বিপাকে বর্গাচাষিরা
৪ আগস্ট ২০২৪: গোলাপগঞ্জে গু'লিতে ঝ'রেছিল ৬ প্রা'ণ
গোলাপগঞ্জে য*ত্রতত্র অটোরিকশার স্ট্যান্ডে জনভো*গান্তি ব্যবসায়ীরা ক্ষু*ব্ধ
মা/দক, কিশোর গ্যা/ং ও ছিন/তাইয়ের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’: পুলিশ কমিশনার
জগন্নাথপুর হাসপাতালে রো/গীর ঢল , লোডশেডিংয়ে দু/র্ভোগ
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন