জৈন্তাপুরে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ AM

জৈন্তাপুরে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ১২:০৫:৩৬ AM

জৈন্তাপুরে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের বিতর্কের বিষয় ছিল- ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মান্নান ও আব্দুল জব্বার এবং সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ।

প্রতিযোগিতায় পক্ষ দলের প্রতিনিধিত্ব করেন শ্রীজা বৈদ্য, নাহিদ আহমদ ও মাঈশা জান্নাত তিশা। বিপক্ষ দলের প্রতিনিধিত্ব করেন রিদিতা আক্তার আখি, শাহরিয়ার সাদাফ ও হানিফা আক্তার বর্ষা।

বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ হাবিবুল্লাহ, আলমগীর হোসেন এবং ধরনী দেব শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল হক ও চঞ্চল শর্মা।

চমৎকার যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে পক্ষ দল বিজয়ী হয়। একই সঙ্গে পক্ষ দলের দলনেতা শ্রীজা বৈদ্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ