নবীগঞ্জের দরবেশপুরে কবরস্থানের গাছ কে*টে বিক্রির অ*ভিযোগ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ PM

নবীগঞ্জের দরবেশপুরে কবরস্থানের গাছ কে*টে বিক্রির অ*ভিযোগ

এম. মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৭:৫৪:২৫ PM

নবীগঞ্জের দরবেশপুরে কবরস্থানের গাছ কে*টে বিক্রির অ*ভিযোগ

সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের পুরনো দরগাবাড়ি কবরস্থানের দুটি বড় গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, দরবেশপুর গ্রামের পূর্ব পাশে অবস্থিত দরগাবাড়ি কবরস্থানের রেনটি ও জারুল গাছ দুটি সম্প্রতি কেটে ফেলা হয়। স্থানীয়দের দাবি, গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। গ্রামের কাউকে অবহিত না করে প্রভাব খাটিয়ে গাছ দুটি কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

এ ঘটনায় দরবেশপুর গ্রামের মৃত হাজী মসরব উল্লার ছেলে দুদু মিয়াকে দায়ী করেছেন অভিযোগকারীরা। গাছ কাটার বিষয়ে এলাকাবাসী তাকে জিজ্ঞাসা করলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে কবরস্থানে দাফনকারীদের মধ্যে প্রায় এক মাস ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অবশেষে প্রতিকার চেয়ে গত ১৬ আগস্ট নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন দরবেশপুর গ্রামের মৃত আফসর উল্লার ছেলে মো. এলাইছ মিয়া, মৃত নফিজ উল্লার ছেলে মো. চুনু মিয়াসহ পাঁচজন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত দুদু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা / ওয়াদুদ