প্রেম করার মতো এখন কাউকে খুঁজে পাইনি : ইধিকা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ AM

প্রেম করার মতো এখন কাউকে খুঁজে পাইনি : ইধিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৫:১৮:৪৮ AM

প্রেম করার মতো এখন কাউকে খুঁজে পাইনি : ইধিকা

অভিনেত্রী ইধিকা পাল


বাংলাদেশে এসে ভালোই ব্যস্ত সময় পার করলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। যিনি শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করে এদেশে পরিচিতি পেয়েছেন। 

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এরপর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।

টানা ব্যস্ততার পর রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়িকা। যেখানে ইধিকাকে জিজ্ঞেস করা হয়, প্রেম করছেন কি না?

জবাবে এই নায়িকা জানান,  ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।’

জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে ইধিকা বলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন