সুখবর দিলেন অনন্যা পাণ্ডে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ AM

সুখবর দিলেন অনন্যা পাণ্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৩ ১১:২৪:০৪ AM

সুখবর দিলেন অনন্যা পাণ্ডে

ছবি সংগৃহীত


আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন সর্বত্র। করনের চ্যাট শোয়ে এসে আদিত্য ও অনন্যার প্রেমে সিলমোহর দিয়েছেন বান্ধবী সারা আলি খান। 

অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তার প্রেম ভাঙার পর অনন্যার মন জয় করছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। দেশ-বিদেশের রাস্তায় দেখা গেছে তাদের প্রেমের ঝলকও। সদ্য অনন্যার জন্মদিন উদ্‌যাপন করতে জুটি পাড়ি দিয়েছিলেন মালদ্বীপ। প্রকাশ্যে ঘোষণা না করলেও আদিত্য-অনন্যা যে সম্পর্কে রয়েছেন তা ‘ওপেন সিক্রেট’। এর মাঝেই সুখবর দিলেন অনন্যা। শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন সতীর্থরা।

মুম্বাইয়ে নতুন বাড়ি কিনলেন অভিনেত্রী। নতুন বাড়িতে গৃহপ্রবেশের পর ছবি দিয়ে অনন্যা লেখেন,  নতুন পথচলা শুরু… শুভ ধনতেরস। 

ইনস্টাগ্রামের পাতায় গৃহপ্রবেশের ছবি দেন অভিনেত্রী। এই মুহূর্তে সিনেমার পাশপাশি বেশ কিছু নামী ব্র্যান্ডের প্রচার মুখ অনন্যা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন