সিলেট সফর ঘিরে বঙ্গভবনে প্রস্তুতির বার্তা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ PM

রাষ্ট্রপতির সঙ্গে সিসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সিলেট সফর ঘিরে বঙ্গভবনে প্রস্তুতির বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৮:৩৪:৪০ PM

সিলেট সফর ঘিরে বঙ্গভবনে প্রস্তুতির বার্তা

ছবি:সংগৃহীত


আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে ঘিরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি ও নাগরিক সংবর্ধনার আয়োজন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আব্দুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতির আগামী ১৫ সেপ্টেম্বরের সিলেট সফরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। একই সঙ্গে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করেন।

সিসিক প্রশাসক রাষ্ট্রপতিকে জানান, তাঁর সফরকে স্বাগত জানাতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সিলেটে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নগরভবন প্রাঙ্গণের নাগরিক সংবর্ধনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ