একসঙ্গে তিন সন্তানের মা হলেন ডলি, আনন্দে ভাসছে পরিবার
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ PM

একসঙ্গে তিন সন্তানের মা হলেন ডলি, আনন্দে ভাসছে পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৯:২১:০০ PM

একসঙ্গে তিন সন্তানের মা হলেন ডলি, আনন্দে ভাসছে পরিবার

ছবি:সংগৃহীত


সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে রয়েছে দুটি ছেলে ও একটি মেয়ে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে আনন্দে ভাসছে ডলি বেগমের পরিবার। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম তাঁর স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে ডলি বেগম দুটি ছেলে ও একটি কন্যাসন্তানের জন্ম দেন।

ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া সাধারণ প্রসবের তুলনায় একটি বিশেষ ও তুলনামূলক বিরল ঘটনা।

তিনি আরও জানান, তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ রয়েছেন। তাদের দেখতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে আসছেন।

পরিবারের সদস্যরা তিন সন্তানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ