সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ PM

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৬:৫৪:০২ PM

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটকে আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এর অংশ হিসেবে কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর নাইওরপুল এলাকায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট অঞ্চলের সুপরিকল্পিত নগরায়ণ, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। পাশাপাশি সিলেটের ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক সাদি উর রহিম জাদিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম, বীরপ্রতীক, সাবেক চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ; সদস্য (আর্কিটেক্ট/প্ল্যানার) জারিনা হোসেন; সদস্য (প্রকৌশল) ইলিয়াস আহমেদ; সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা; সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রতিনিধি গৌতম দেব।

এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের অধ্যাপক মো. শাহীদুর রহমান, স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তানভীর হাসান, সহযোগী অধ্যাপক সুব্রত দাস, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) প্রতিনিধি পিংকি সাহাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম পর্ষদ সভার মধ্য দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য সিলেট গড়ার রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে গাছের ছায়ায় চলছে পাঠদান
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ