সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৬:৪৯:৩৭ PM

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। যথাযথ সাংগঠনিক বিধি অনুসরণ না হওয়ায় তাদের পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

পদ স্থগিত হওয়া তিনজন হলেন-যুক্তরাজ্যপ্রবাসী ফয়ছল আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুর হারুন এবং যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হুমায়ূন মিলাদ।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছিল। তাঁদের উপদেষ্টা করার বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রের অনুমোদন ছাড়া পদ দেওয়ার বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়।

বুধবার সিলেট মহানগর বিএনপির একটি সাংগঠনিক সভায় তিন প্রবাসীকে উপদেষ্টা করার বিষয়টি আলোচনায় আসে। দলীয় সূত্রের দাবি, সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পরদিনই তিন উপদেষ্টার পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা মনোনীত করা হয়েছিল। কিন্তু যথাযথ সাংগঠনিক বিধিসম্মত না হওয়ায় তাঁদের পদ স্থগিত করা হয়েছে।’

তবে পদ স্থগিতের বিজ্ঞপ্তিতে বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪
বিশ্বনাথে নড়বড়ে বাঁশের সাঁকোতে চলাচলের ঝুঁ'কিতে ৬ হাজার মানুষ
মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দু'র্ভোগের শি'কার শিক্ষক-শিক্ষার্থীরা
সিলেটে আগামী ৫ দিন হতে পারে ব'জ্রসহ বৃষ্টি
বন্দিত্বের জায়গায় এবার বিনোদন ও ইতিহাসের ঠিকানা
সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি লুনা
শাহী ঈদগাহে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর