দক্ষিণ সুরমায় ৪ সার্জিকেল প্রতিষ্ঠানে অ/ভিযান, জরি/মানা ১ লাখ টাকা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM

দক্ষিণ সুরমায় ৪ সার্জিকেল প্রতিষ্ঠানে অ/ভিযান, জরি/মানা ১ লাখ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৭:৫৫:২৬ PM

দক্ষিণ সুরমায় ৪ সার্জিকেল প্রতিষ্ঠানে অ/ভিযান, জরি/মানা ১ লাখ টাকা

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা বাস টার্মিনাল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি সার্জিকেল প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকার ফেমাস মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে চারটি সার্জিকেল প্রতিষ্ঠানে অনুমোদনহীন সার্জিকেল পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে স্মার্ট সার্জিকেলকে ২০ হাজার টাকা, কাকন সার্জিকেলকে ২০ হাজার টাকা এবং মেসার্স মেমাস সার্জিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া শান্ত সার্জিকেল নামের একটি প্রতিষ্ঠানে ড্রাগস লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা বলেন, অভিযানে চারটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪
বিশ্বনাথে নড়বড়ে বাঁশের সাঁকোতে চলাচলের ঝুঁ'কিতে ৬ হাজার মানুষ
মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দু'র্ভোগের শি'কার শিক্ষক-শিক্ষার্থীরা
সিলেটে আগামী ৫ দিন হতে পারে ব'জ্রসহ বৃষ্টি
বন্দিত্বের জায়গায় এবার বিনোদন ও ইতিহাসের ঠিকানা
সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি লুনা
শাহী ঈদগাহে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর