বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM

বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ১১:০৩:১৪ PM

বিভাগীয় ক্রীড়া সংস্থার  কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদকে অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক যৌথ অভিনন্দন বার্তায় ক্লাবের সভাপতি দানবীর ড. সৈয়দ রাগিব আলী ও সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে অভিজ্ঞ ও ক্রীড়ানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্তি সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে। তাঁদের নেতৃত্বে সিলেটের খেলাধুলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সং/ঘর্ষে তরুণী নি/হ/ত, আহ/ত ৪
বিশ্বনাথে নড়বড়ে বাঁশের সাঁকোতে চলাচলের ঝুঁ'কিতে ৬ হাজার মানুষ
মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দু'র্ভোগের শি'কার শিক্ষক-শিক্ষার্থীরা
সিলেটে আগামী ৫ দিন হতে পারে ব'জ্রসহ বৃষ্টি
বন্দিত্বের জায়গায় এবার বিনোদন ও ইতিহাসের ঠিকানা
সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: এমপি মালিক
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি লুনা
শাহী ঈদগাহে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেটে যে জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর